শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নন্দীগ্রামে নানান আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকালে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় মহিলা সংস্থা বঙ্গবন্ধুর মুর‍্যালে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, মেয়র আনিছুর রহমান, ওসি আবুল কালাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত , শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমূখ।

এরপূর্বে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চলানয় শোক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর ভবনে মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ