শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

নন্দীগ্রামে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে ৭্ই মার্চ নন্দীগ্রাম উপজেলা হল রুমে উপজেলা প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর শাকিল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমূখ। অপরদিকে বিকেল ৩টায় নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ৭ই মার্চ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই বিকাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, মহীলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।

উক্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ