শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ২নং সদর ইউনিয়নের ডেরাহাল গ্রামের জাকারিয়া হোসেন (৩৫), পিতা মৃত তমিজউদ্দিন, মোজ্জেম হোসেন ((৪৫), পিতা মৃত আবু তাহের, হেলাল উদ্দিন (৩৫) পিতা আজিম উদ্দিন, রিপন হোসেন (২০) পিতা আহসান হাবীব, তসলিম উদ্দিন (৩২) পিতা তানসিন আলী।

বৃহস্পতিবার (২৯শে জুলাই) সকাল সারে ১১টায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এসআই নুর আলম ও এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স, ডেরাহাল গ্রামের রাহী (২৪) পিতা মৃত জনাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে।

এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ১০ হাজার ৪শত ৮০ টাকা উদ্ধার করে। উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, উপজেলার ডেরাহাল গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রাহী পালিয়ে যায়, এই ঘটনায় ছয় জনের নামে মামলা হয়েছে, ৫জন গ্রেপ্তার হয়েছে ১জন পলাতক রয়েছে। শুক্রবার (৩০শে জুলাই) সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ