শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নন্দীগ্রামে কর্মহীন, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মেয়র আনিছুর

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

করোনা মোকাবেলায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় কর্মহীন, অসহায়, দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান।

তিনি করোনা দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়া করোনাভাইরাস রোধে পৌরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।বৃহস্পতিবার  সকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায়, দু:স্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়।

এ সময় কাউন্সিলর সাইদুল ইসলাম, শাহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু সাঈদ মিলন, নুরন্নাহার মিষ্টি উপস্থিত ছিলেন।পৌরসভা সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারি ভাবে ২৫ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ পায়। বরাদ্দকৃত টাকা দিয়ে পৌরসভার কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে চাল, আলু, ডাল, তেলসহ নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার নিজস্ব উদ্যোগে আরও এক হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।


মেয়র আনিছুর রহমান বলেন, সরকারি ও পৌরসভার নিজস্ব উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। পৌরসভায় খেটে-খাওয়া লোকের সংখ্যা অনেক। তবুও অনেক যাচাই-বাছাই করে প্রকৃত কর্মহীন-দু:স্থদের মধ্যে খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ