শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নন্দীগ্রামে এসপি শিমুল কে সংবর্ধনা প্রদান

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃতি সন্তান সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (এসপি) জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ শিমুল কে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী, ইউনিয়ন বাসী, সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংগঠন ।

এসপি শিমুল, বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনৈতিক নেতা নন্দীগ্রাম উপজেলার গর্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম দুদু’র সর্বকনিষ্ঠ সন্তান।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৩নং ইউনিয়নের অন্তর্গত এসপি শিমুল এর নিজ জন্মস্থান গ্রাম চৌদিঘী হাইস্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নিজ গ্রাম ও ইউনিয়ন বাসী।

অনুষ্ঠানে গ্রাম ও ইউনিয়ন বাসীর সঙ্গে এসপি মহোদয় কে ফুল দিয়ে সংবর্ধনা জানান, উপজেলা ছাত্রলীগ, উপজেলা আরজেএফ, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব, উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, আরসিএমকে যুব ক্রীড়া সংগঠন সহ বিভিন্ন সংগঠন।

মোঃ শামছুল আশরাফ মন্টুর সভাপতিত্বে ও আরজেএফ সাংবাদিক খাইরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম, রামকৃষ্নপুর চৌদিঘী দি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, স্ত্রী সেলিনা আশরাফ প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানটির সার্বিক তত্ববধায়ন ও সহযোগীতায় ছিলেন, ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল বাকী।


এই ক্যাটাগরির আরো সংবাদ