বগুড়ার নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল এর শশুর মোঃ মোজাম্মেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ই সেপ্টেম্বার) রাত ৯টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের খেংশর গ্রামের পারিবারিক কবস্থানে তার দাফন সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানাযায়, দীর্ঘ ২মাস ধরে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন তিনি। এই পর্যন্ত বগুড়া মেডিকেল, পপুলার ও রাজশাহী বিশেষঙ্গ চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। এমতাবস্থায় গত শনিবার বিকেল ৩টায় তার নিজ বাসভবনে তিনি ইন্তিকাল করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুয়েল এর শশুরের মৃত্যুতে শোক সহ শোক সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব,পৌর ছাত্রলীগের সহ -সভাপতি সজীব, আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আবুসাঈদ, সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক গফুর, সাংবাদিক শাহিন আলম সাজু, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক রাব্বি হোসেন, সাংবাদিক মজনুর রহমান সহ বিশিস্ট ব্যাক্তিবর্গ।