শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নন্দীগ্রামে অবশেষে সেই কুখ্যাাত ডাকাত সরদার গ্রেফতার

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে অবশেষে সেই ৯টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত ডাকাত সরদার বেলাল হোসেন হেলাঞ্চী (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ।

বগুড়ার স্বনামধন্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়ার দিক নির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এর নেতৃত্বে এসআই চাঁন মিয়া এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স ২৪শে জানুয়ারি রবিবার ঢাকা মিরপুর উত্তর মীরেরবাগ ছাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক সেই ধুরন্দর কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার করে। পরে ২৫শে জানুয়ারি সোমবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরন করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন পলাতক কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার বিষয়টি নন্দীগ্রাম থানার সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নিকট এক সতর্ক বার্তা। ওয়ারেন্ট ভুক্ত আসামী যতো বড় চতুর কিংবা চালাক হোক, আইন অমান্য করে মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে টেনে বের করা হবে। তাই যত তারাতারি সম্ভব সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আদালতে আত্মসমর্পণ করার জন্য সতর্ক বার্তা প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ