শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নন্দীগ্রামে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিলেন এমপি মোশারফ

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।

নিজস্ব অর্থায়নে বুধবার দুপুরে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেন তিনি। এসময় চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল। চিকিৎসা সরঞ্জামাদির মধ্যে ছিল অক্সিজেন সিলিন্ডার, ফ্লো মিটার, সার্জিকাল মাস্ক, অক্সিজেন মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেডক্যাপ। পরে বিজরুল মিয়াপাড়া জামে মসজিদে উন্নয়ন কাজ পরিদর্শন করেন এমপি মোশারফ হোসেন।

প্রদানকালে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম মাস্টার, ভাটগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, বিএনপি নেতা আলেকজান্ডার, ওবায়দুল হক, গোলাম হোসেন, আলাউদ্দিন সরকার, তোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, আব্দুল হাকিম, হাসেম আলী মেম্বার, আবু বকর সিদ্দিক, মনজু রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, শাহীন, ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক মাহমুদ, পলিন, মেহেদী, আল আমিন, পলাশ, শাহীন, রাকিব প্রমুখ।

এরআগে করোনাকালে ও প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের সাহায্যার্থে মানবিক সহায়তা (চাল-নগদ অর্থ) বিতরণ প্রস্তুতি সভা বেলা ১১টায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোশারফ হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ