শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার অপরিহার্য: ড. ইউনূস

দর্পণ ডেস্ক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের বর্তমান অবস্থা অপরিবর্তিত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নই হবে সরকারের অগ্রাধিকার। “আমাদের প্রথম কাজ হলো আশু করণীয় নির্ধারণ, এরপর একে একে সব সুপারিশ বাস্তবায়ন করতে হবে,”—বলেন ড. ইউনূস।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রতিটি খাত—পোশাকশিল্প, কৃষি, নির্মাণ, প্রযুক্তি—উন্নত হয়েছে শ্রমিক ও মালিকদের সম্মিলিত পরিশ্রমে। তিনি বলেন, “ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তব হবে।”

তিনি শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের ওপর জোর দিয়ে বলেন, এটি কেবল শ্রমিকের অধিকার নয়, শিল্প উন্নয়নের পূর্বশর্ত। অনুষ্ঠানে “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” শ্লোগানে এবারের মে দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পাঁচজন শ্রমিক পরিবারের হাতে কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আইএলও মহাপরিচালক গিলবার্ট হাংবোর ভিডিও বার্তাও প্রচার করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ