শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেদী উৎসব

মহসিন হোসাইন / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৪ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি এই সংগঠন সম্পর্কে জানি। নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনটি বিভিন্ন ধরনের সামজিক কাজ করে থাকেন।

 

গতকাল ২১ ডিসেম্বর (শনিবার) দুপুরে চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একজন আইনজীবী হয়েও অনেক কাজ করেন। অনেক পরিশ্রম করেন সমাজের জন্য, মানুষের জন্য। এটা দেখে সত্যিই অনেক ভালো লাগে। কেউ হয়তো, শিক্ষার দিকে আলোকিত মানুষ, কেউ হয়তো সাংস্কৃতিক দিকে আলোকিত মানুষ আবার কেউ শিক্ষকতায় আলোকিত মানুষ।

সবাই কোনো না কোনোভাবে দক্ষ এবং সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক ও আইনজীবী হয়েও আপনারা সমাজের উন্নয়নে অনেক কাজ করছেন। এই সমাজের আলোকিত যে মানুষগুলো আপনারা সমাজের জন্য কাজ করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড: আবুল কালাম সরকার, প্রিমিয়ার হাসপাতালের পরিচালক ডাঃ মোবারক হোসেন, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট (অব:) শোয়ায়েব আহমেদ, চাঁদপুর জজকোর্টের সিনিয়র অ্যাড: সেলিম আহমেদ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ।

অনুষ্ঠান শেষে মেহেদী উৎসব প্রতিযোগিতা- ২০২৪ ও ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ