শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নকল ফেনসিডিল কারখানার সন্ধান

বিশেষ প্রতিনিধি / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ঘুমের ট্যাবলেট, নেশা জাতীয় দ্রব্য ও চিনি গুলিয়ে তৈরি করা হয় নকল ফেনসিডিল। এরপর সেগুলো ভরা হয় পুরাতন ফেনসিডিলের বোতলে। মুখের ছিপি মেশিন দিয়ে আটকিয়ে বিক্রি করা হয় এলাকার উঠতি যুবকদের কাছে। এ রকম একটি নকল ফেনসিডিল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বুধবার রাতে বেনাপোল বাহাদুর রোডের একটি তিনতলা ভবনের নিচ তলায় ওই নকল কারখানায় অভিযান চালায় পোর্ট থানা পুলিশ।

এ সময় নকল ফেনসিডিল, বিপুল সংখ্যক খালি বোতল ও ফেনসিডিল তৈরির নানা সামগ্রী উদ্ধার করা হয়। আটক করা হয় ফেনসিডিল কারিগর মনিরুজ্জামান কালু (২৫)কে। সে বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।

পোর্ট থানা সূত্র জানিয়েছে, বাহাদুরপুর রোডের একটি বাড়িতে নকল ফেনসিডিল তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পোর্ট থানা পুলিশের একটি দল গোলাম মোর্শেদের বাড়ির নিচ তলায় অভিযান চালিয়ে কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে ৯৭ বোতল ফেনসিডিল, ৩শ’ ২৮ পিস খালি ফেনসিডিলের বোতল, ৫ লিটার তরল পদার্থ, একটি কসটেপ ও এক কেজি চিনিসহ নকল ফেনসিডিল তৈরির নানা সামগ্রী জব্দ করে পুলিশ।

এ সময় কারখানায় ফেনসিডিল তৈরিরত অবস্থায় পুলিশ মনিরুজ্জামান ওরফে কালুকে আটক করে। কালু পুলিশের কাছে স্বীকার করেছে যে, কড়াকড়ির কারণে ভারত থেকে ফেনসিডিল আনতে না পারায় এ পদ্ধতি তৈরি করছে সে। এতে অল্প খরচে লাভ বেশি। এই ফেনসিডিল উঠতি বয়সের যুবেকরা বেশি কিনে বলে জানায় সে।

এ বিষয়ে বেনাপোলে পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটক মনিরুজ্জামান কালুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ অবৈধ কারবারের সাথে আর কারা কারা জড়িত আছে সে বিষয়েও তদন্ত করা হচ্ছে, জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ