শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নওগাঁ প্রতিবেদক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার সাপাহার উপজেলা সদরের গোডাউন পাড়ার নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৮) ও পিছলডাঙা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন ও রেজুয়ান হোসেনসহ দুই মোটরসাইকেল যোগে পাঁচজন জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে আসছিলেন। কাজ শেষে তারা সাপাহারে ফিরার পথে নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফরহাদ হোসেন মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজুয়ান হোসেন মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ