শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নওগাঁয় ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

নানার বাড়ি থেকে ছোট বোনকে নিতে যাওয়ার পথে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম গ্রামে। বুধবার সন্ধ্যায় ভিকটিমকে সঙ্গে মামলা করতে থানায় আসেন পিতা-মাতা। তাদের মুখে কথা শুনেই ধর্ষকদের গ্রেফতার করতে পুলিশে একাধিক টিম এখন মাঠে নেমেছে।

জানা গেছে, ওই শিক্ষার্থীর পিতা ঢাকায় রিকশা ও মা একটি গার্মেন্টে চাকরি করেন। তাদের দুই মেয়ে দাদীর সাথে থেকে স্কুলে ও কলেজে লেখাপড়া করে। গত শুক্রবার সকালে ছোটবোন বাড়ির অদূরে নানার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাত ৮টার দিকে একটি টর্চলাইট নিয়ে ছোটবোনকে আনতে বাড়ি থেকে বের হয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পথে একটি আমবাগানে কয়েকজন বখাটে যুবক দীর্ঘদিন ধরে আড্ডা দিয়ে নানা ধরনের অপকর্ম করে আসছিল। ওইদিন ওই শিক্ষার্থীকে আমবাগানের ভেতরে একা পেয়ে তারা তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় লোকজন। এ ঘটনা জানার পর বুধবার বিকেলে ঢাকা থেকে গ্রামে আসেন তার বাবা-মা। মেয়ের মুখে সব কথা শুনে এবং আশে-পাশের লোকজনের সাথে কথা বলে তারা ছুটে আসেন মান্দা থানায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরেই ধর্ষকদের আটক করতে পুলিশের একাধিক টিমকে মাঠে নামানো হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ