শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ধামাকার চেয়ারম্যান-এমডিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

দর্পণ রিপোর্ট / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার এমডি ও চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক কাপড় ব্যবসায়ী। রাজধানীর হাজারীবাগ থানায় শুক্রবার (১ অক্টোবর) নুরুল আমিন নাদিম নামের ওই ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। রোববার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান।

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এর তদন্তভার দেয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে।

মামলার আসামিরা হলেন- ধামাকার চেয়ারম্যান ডা. এম আলো ওরফে মোজতবা আলী (৬০), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ডি জসিমউদ্দিন চিস্তী (৫৭), পরিচালক সাইদা রোকসানা খানম (৫৪), সিইও মো. সিরাজুল ইসলাম রানা (৩৮), হেড অব অ্যাকাউন্টস দেবকর দে শুভ (৩২), পরিচালক অপারেশন নাজিম উদ্দিন আসিফ (২৯), পরিচালক সাফওয়ান আহমেদ (৪১), সিস্টেম ক্যাটাগরি হেড আমিনুর হোসাইন (৪১), ডেপুটি ম্যানেজার ও সিস্টেম ইঞ্জিনিয়ার আসিফ চিশতী (২৬), ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন ওরফে মিথুন খান (৩৫), উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাশফির রিদওয়ান চিস্তী (২২),পরিচালক মাসফিক রিদওয়ান চিস্তী (২৮) ও শাহ মোহাম্মদ ইয়ামিন ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি। বাকি ১৫ জন হলেন অজ্ঞাতনামা আসামি।

গত ২৮ সেপ্টেম্বর রাতে প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন ধামাকা শপিং-এর সিওও সিরাজুল ইসলাম রানা। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও ২ জনকে। তারা হলেন ইমতিয়াজ হাসান সবুজ ও ইব্রাহিম স্বপন। গাজীপুরের টংগী পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম খান। তিনি একজন পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।


এই ক্যাটাগরির আরো সংবাদ