শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ধর্ম প্রতিপালনে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়: আইজিপি

দর্পণ ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলছেন, আমরা বিশ্বাস করি, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সকল ধর্মেই ভালো কাজ করার উপদেশ দেয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়‌। 

তিনি বলেন, পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন ভাল মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি।

শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, পুলিশ বাহিনীতে যে যেই ধর্মেরই আছেন- সবাইকে আমরা ধর্ম পালনে উৎসাহিত করি। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা ভালো করেন। আর যারা পড়েন না তাদেরও উচিত চেষ্টা করা। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে সমাজে, পরিবারে ও রাষ্ট্রে তার ভূমিকা পালন করবেন। শুধু আচরণে নয় বিশ্বাসেও ধর্মীয় চেতনাকে লালন করতে হবে।

আইজিপি বলেন, আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধর্মের আছেন তারা তাদের ধর্মের যে বিধানাবলী আছে তা পালনের চেষ্টা করবেন। বিশেষ করে যারা মুসলমান আছেন তারা পবিত্র কোরআনে যে বিধানাবলী আছে, কোরআন-হাদিসে যে পরামর্শগুলো আছে তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করলে অনেক সমস্যার সমাধান হবে।

এ সময় তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে ধর্মীয় চর্চার ক্ষেত্রে আজান ও কেরাত প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মুসলিম উদ্দিন।

কেরাতে প্রথম হয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় র‌্যাব-১৩ রংপুরের এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন রাজশাহী পুলিশ একাডেমির নায়েক মো. আরিফুর রহমান।

‘জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির এবং তৃতীয় হয়েছেন টিঅ্যান্ডআইএমের বেতার কনস্টেবল মো. ইব্রাহীম হোসেন।

বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সাব ইন্সপেক্টর থেকে তদনিম্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে আজান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা আজান দেন এবং কোরআন তেলাওয়াত করে শোনান।


এই ক্যাটাগরির আরো সংবাদ