শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ধর্মীয় সম্প্রীতি নষ্টকারী কাউকে রেহাই দেয়া হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ধর্মের নামে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের কাউকে রেহাই দেয়া হবে না।

একইসাথে আইনশৃঙ্খলা রক্ষার্থে আগামীতে যেখানে সেখানে পূজামণ্ডপ না করে নিয়ন্ত্রিতভাবে সার্বজনীন পূজামণ্ডপ করার নীতিমালা তৈরী করার জন্য পূজা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কোনো প্রভাব যেন বাংলাদেশের হিন্দুদের উপর আঘাত না আনে সে বিষয়ে বন্ধুদেশ ভারতকে সর্তক থাকতে হবে।

মহানবমীর দিন বিকেলে গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পুজামণ্ডপ থেকে ভক্তদের সাথে ভার্চুয়ালী শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন,  এবার ৩২ হাজার পূজামণ্ডপ হয়েছে। তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু অঞ্চলে যে সহিংসতার কারণে উৎসবের রং নষ্ট হচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এই দেশ সব ধর্মের মানুষের। ইচ্ছেমত মণ্ডপ করলে এক শ্রেণীর মানুষ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়।

শেখ হাসিনা বলেন: বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা যেমন নির্মাণ করেছে একইভাবে মন্দির করছে। তবে কোটি টাকা অপচয় করে পূজামণ্ডপ তৈরী না করে বিত্তবানদের ট্রাস্টে টাকা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ