শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

‘ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান’

নিউজ ডেস্ক / ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালনে কোন বাঁধা বিপত্তি নেই, এবং স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান পালনে সরকার সকল সময় আর্থিক সহায়তাও দিয়ে আসছে, যা অন্যান্য দেশে বিরল।

মন্ত্রী সাম্প্রতিক বিভিন্নস্থানে উগ্র সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে, তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে বলেও জানান তিনি।

এসময় সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি বাপ্পা ঘোষ, সাধারণ সম্পাদক আনিছ রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবাট সকালে সিলেটে অন্য একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর স্বপ্নের প্রকল্প ঢাকা-সিলেট-৬ লেন মহাসড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানিয়ে বলেন, এটা আরও আগে হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়ে এবার কাজ শুরু হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা ও আন্তরিকতায় সেটা এখন আলোর মুখ দেখছে। পররাষ্ট্রমন্ত্রী সিলেটবাসীর পক্ষ থেকে এই আনন্দঘন মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সূত্র-বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ