শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোট যে দুই আসনে

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ঢাকা-৫ আসনে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, এবার জাতীয় সংসদ নির্বাচনে গড় ভোট পড়েছে ৪১ দশমিক ৮০ শতাংশ। দেশের ২৯৮টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এই আসনে ভোট পড়েছে ৮৭ দশমিক ২৪ শতাংশ। অপরদিকে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এই আসনে ভোটের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে দুই লাখ ৯০ হাজার ২৯৭ ভোটের মধ্যে ভোট পড়েছে দুই লাখ ৫৩ হাজার ২৪৭ ভোট। ভোটের হার ৮৭ দশমিক ২৪ শতাংশ। এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।

ঢাকা-১৫ আসনে তিন লাখ ৪৪ হাজার ৫০৭টি ভোটের মধ্যে পড়েছে ৪৪ হাজার ৯৩৬ ভোট। ভোটের হার ১৩.০৪ শতাংশ। এ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামসুল হক পেয়েছেন দুই হাজার ৪৪ ভোট।

নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ৮০টি আসনে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি। ঢাকা মহানগরীর ১৫টি আসনে তুলনামূলক ভোট কম পড়েছে। রাজধানীর আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা-১২ আসনে। এ আসনে ভোট পড়েছে ৩০ দশমিক ৫ শতাংশ। এ আসন থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজয়ী হয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে বরাবরের মতো সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ-২ আসনের শেখ ফজলুল করিম সেলিম। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৯৫ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহীন পেয়েছেন এক হাজার ৫১৪ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দুই লাখ ৯৩ হাজার ৭৭৭ ভোট।

নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. আওলাদ হোসেন। তিনি ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট। ত্রিমুখী লড়াইয়ে এ আসনে দ্বিতীয় হয়েছেন আওয়ামী লীগের সানজিদা খানম। তিনি পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট।

নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ঢাকা-৫ আসনে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ৫০ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হারুনর রশিদ মুন্না পেয়েছেন ৫০ হাজার ৩৩৪ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ২৯৭ ভোট।


এই ক্যাটাগরির আরো সংবাদ