শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

দেশ উন্নয়নের মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা: এ্যাড. রুহুল এমপি

সুমন আহম্মেদ / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে অসহায় দু:স্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল)বিকেলে  উপজেলার ফতেপুর পশ্চিম  ইউনিয়নের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি  আলহাজ্ব নূরুল আমিন রুহুল এমপি।

এসময় নূরুল আমিন রুহুল এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মারা যায়নি, আর যাবেও না। কারণ সরকার কৃষিতে ঠিক সময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ধানের উৎপাদন বাড়িয়েছে। দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়েছে।  অসহায় গরীব ও দু:স্থদের মাঝে সরকার চাল বিতরণ করে আসছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষনতার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়ে উন্নয়ন করে যাচ্ছেন। বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে আজ মাথা উচু করে দাড়িয়েছে।

এসময় সুবিধাভোগীরা বলেন, ঈদের আগে চাল পেয়ে আমরা খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি নূরুল আমিন রুহুলের জনয় দোয়া করি, তারা আল্লাহ যেন তাদের  দীর্ঘ হায়াত দান করতে এবং আমাদের সাহায্য সহযোগিতা করে।

এ সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ,নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তাজুল ইসলাম, মেঘনাধ-নাগোদা সেচ প্রকল্পের পানি নিষ্কাশন ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলা উদ্দিন, ট্যাগ অফিসার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্নয়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের, সচিব,সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পর্যায়ক্রমে ফতেপুর পশ্চিম  ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪শ’ ৯৭ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ