শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৩, আক্রান্ত ৮ হাজার ১৬ জন

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। এই সময়ে মারা গেছেন ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৯ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ২ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২০ দশমিক ০৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৮ দশমিক ৮৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩৩ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। গতকাল ৪১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮ হাজার ৩৫৪। দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৯১৮ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। গতকাল এই হার ২০ দশমিক ৪২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ