শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

দেশে মে-জুনের মধ্যেই সাড়ে ৪ কোটি মানুষ টিকা পাবে

দর্পণ ডেস্ক / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ফটো)

আগামী বছরের ‘মে থেকে জুন’ মাস পর্যন্ত দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা আসছে। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। পরে আরও টিকা আসবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাড়ে চার কোটি মানুষের প্রত্যেককে দুই ডোজ করে হিসেবে ৯ কোটি ভ্যাকসিন আসবে, যা দিয়ে দেশের জনগোষ্ঠীর ২০ শতাংশের ভ্যাকসিনের চাহিদা মিটবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিনের কথাই চিন্তা করছে। যদি অন্য কেউ আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনসহ তা হলে সরকার কাউকেই মানা করবে না। কিন্তু তাকে ডব্লিউএইচওর প্রটোকল মানতে হবে এবং আমাদের দেশে যে টেকনিক্যাল কমিটি তারা যদি অনুমোদন করে তা হলে কোনো সমস্যা নেই।

তিনি বলেন, টিকা দেয়ার জন্য প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। ইপিআইর দেয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরার ওপর আবারও গুরুত্বারোপ করেছেন। তিনি ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ