শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

দেশে ফিরল ভারতে পাচার হওয়া শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২১ জন শিশু ও কিশোর-কিশোরী দেশে ফিরেছে। ২৮ জন ফেরত আসার কথা থাকলেও ৭ জনের ওমিক্রন ধরা পড়েছে। তাই বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ২১ জনকে হস্তান্তর করেছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে নোম্যান্সল্যান্ডে ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সেহেলি শাবরিন উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, দেশে ফেরত আসা অধিকাংশ শিশু ও কিশোর। বিভিন্ন সময়ে ভারতে গিয়ে কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যমে সেদেশের সেইফ হোমে থাকে। আজ ২৮ জনের ফেরার কথা থাকলেও ওমিক্রন সংক্রমণের কারণে ৭ জন নিরাপদ হেফাজতে আছে। বাকি ২১ জনকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, তাদের কেউ কেউ পাচারের শিকার। বাকিরা ভারতে অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশের কাছে আটক হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এ সকল বাংলাদেশি কিশোর ও শিশুদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন বলেন, আমরা বিভিন্ন দেশে নারী-শিশু পাচার হওয়াদের উদ্ধারের জন্য কাজ করে থাকি। ভারতের পশ্চিমবঙ্গে পাচার হওয়া ২৮ জন শিশু ও নারীদের আমরা উদ্ধার করেছি। তাদের মধ্যে ভারতে ৭ জনের ওমিক্রন ধরা পড়ায় আজ ২১ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার নামক বেসরকারি সাহায্য সংস্থা দেশে ফেরত আসা এই সব শিশু কিশোরদের পুর্নবাসনে কাজ করবে বলে সংস্থার সদস্য রোকেয়া বেগম জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ