শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দেশে টিকা দেয়া হয়েছে ২৬ কোটি ডোজ

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

বৈশ্বক মহামারি প্রতিশোধক হিসাবে দেশে এ পর্যন্ত ২৬ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক রোববার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাব এ তথ্য জানান।

তিনি বলেন, এ ২৬ কোটি টিকার মধ্যে প্রথম ডোজ ১৬ কোটি, দ্বিতীয় ডোজ ১১ কোটি ৭৫ লাখ এবং বুস্টার ডোজ ১ কোটি ৫০ লাখ রয়েছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ পর্যন্ত বাংলাদেশ মোট ২৯ কোটি ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ১৮ কোটি ডোজ ক্রয় করা হয়েছে। বাকী ১১ কোটি টিকা কোভিড ফ্যাসিলিটির আওতায় বিনামূল্যে পাওয়া গেছে।

জাসদের শিরীন আখতারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, এ মাসের শেষের দিকে ১২ থেকে ৫ বছর বয়সি শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করা যাবে। তিনি বলেন, শিশুদের করোনা টিকা আলাদা, তাও বাংলাদেশ সংগ্রহ করেছে।

মন্ত্রী বিএনপির হারনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, স্বাস্থ্য খাতের যে কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে। এ ব্যাপারে কোন ধরনের আপোস করা হবে না। তিনি আরো জানান, দেশে এখন বেশ কয়টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, এসব হাসপাতাল থেকে জনগণ চিকিৎসা সেবা পাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ