শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই: ইউএনও আশরাফুল হাসান

কামরুজ্জামান হারুন / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

মতলব উত্তর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সঙ্গে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি দ্বীন ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এমএম সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মমিনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি কবি মাহফুজুর রহমান সৌরভ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পন প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আলামিন, দৈনিক একাত্তর কন্ঠ প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক মতলবের আলো প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, দৈনিক আজকের নীরবাংলা’র প্রতিনিধি শাহিন মিয়া, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর, কিউটিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বী, আদি বাংলার প্রতিনিধি আব্দুল আউয়াল প্রমুখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সর্বস্তরের ভালো মন্দ আপনারাই তুলে ধরেন। আপনাদের সাথে নিয়েই আমি চলতে চাই।

তিনি আরো বলেন, আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকান্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই।
মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার আশরাফুল হাসান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ