শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে: নুরুল আমিন রুহুল এমপি

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন,তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো।” তিনি আরো বলেন, প্রানী পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।

উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যা, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল , মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আনজুম অনিক।


উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু,ছাগল,হাঁস,মুরগী,কবুতর,পাখিসহ মোট ৩৫টি খামরী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৩জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ