শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

দেশজুড়ে পবিত্র জুমাতুল বিদা পালন

মুহাম্মদ সুয়াইব আহমেদ / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বাংলাদেশে পবিত্র জুমাতুল বিদা পালন হয়েছে। মসজিদে মসজিদে মুসলমানরা রমজান মাসের শেষ জুমার নামাজ আদায় করেছেন।

খুতবায় বিদায় জানানো হয় পবিত্র রমজানকে। নামাজ শেষে মোনাজাতে করোনা থেকে মুক্তি এবং দেশ, জনগণ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়।

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি শুক্রবার জুমার নামাজের আলাদা তাৎপর্য রয়েছে মুসলমানদের কাছে। আবার অন্য এগারো মাসের জুমার চেয়ে পবিত্র মাহে রমজানের জুমার ফজিলত ও বরকত বেশি তাই জুমাতুল বিদা মুমিন মুসলমানের কাছে আবেগময়।

এ কারণেই রমজানের শেষ শুক্রবারের জুমার নামাজের প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহ বেশি। সকাল থেকেই প্রস্তুতি নিয়ে নামাজের অনেক আগে মুসল্লিরা আসতে থাকেন মসজিদে মসজিদে।

আজানের পর পরই মুসল্লিরা নামাজ আদায়ের জন্য নিজ নিজ জায়গায় বসে পড়েন। মুসল্লিদের জন্য  খুৎবা চলতে থাকে। শেষ শুক্রবারের খুদবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাসকে। উচ্চারণ হয় বিদায় হে মাহে রমজান।

রহমত, মাগফেরাত এবং নাজাতের মাসের শেষ শুক্রবারে নামাজ আদায়ে দাঁড়িয়ে পড়েন মুসল্লিরা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের ঈমামতিতে মুমিন মুসলমানরা জুমার ২ রাকাত ফরজ নামাজ আদায় করেন।

রুকু সেজদার পর সালাম ফিরিয়ে দু’হাত তুলে ধরেন আল্লাহ্’র দরবারে।

মোনাজাতে দু’হাত তুলে করোনা থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি রমজানকে বিদায় জানাতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মুসল্লিরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ