শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দুস্থ ও অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল

আব্দুর রাজ্জাক, কক্সবাজার / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। 

রবিবার (১১ জুলাই) কক্সবাজার জেলার উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৪১০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীদের সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

রামু সেনানিবাস সুত্র হতে জানা যায়, সিএমএইচ রামু এবং ফিল্ড এ্যম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন। চলমান লকডাউন পরিস্থিতিতে স্থানীয় রোগীদের কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। করোনাকালীন সেনাবাহিনীর এ চিকিৎসা সহায়তা স্থানীয় রোগীদের স্বাস্থ্য সেবার পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় অনেকটা সহায়ক ভুমিকা পালন করবে। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তথা রামু সেনানিবাস ও এর অধীনস্থ সেনানিবাসের সেনাসদস্যরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ই ধারাবাহিকতায় আগামীতে কক্সবাজার জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।


এই ক্যাটাগরির আরো সংবাদ