শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দুর্যোগ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই: সুজিত রায় নন্দী

চাঁদপুর প্রতিনিধি / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মহামারী করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে চাঁদপুরে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে স্বাস্থ্য- সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


রোববার (৫ সেপ্টেম্বর)বিকেলে শহরের ওয়ারল্যাস মোড়ে সিটি কলেজ হলরুমে প্রধান অতিথি হিসেবে এই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এরমধ্যে জেলা পরিবহণ শ্রমিক, নৌ-যান শ্রমিক, রেলওয়ে শ্রমিক, স্কাউট সদস্য, কমিউনিটি পুলিশিং, মৎস্যজীবী সদস্যদের মাঝে সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, লাক্স সাবান, লাইভবয় হ্যান্ডওয়াশ, টুথপেস্ট, টুথ পাউডার দেয়া হয়।


সুজিত রায় নন্দী তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারি করোনার এই দুর্যোগে পৃথিবীর সকল দেশেই হানা দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মেধা, দক্ষতা, প্রজ্ঞায় অত্যন্ত সফলতার সঙ্গে সরকার করেনা পরিস্থিতি মোকাবেলা করছেন। পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে করোনার পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীতার বিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে বাংলাদেেশ ভালো অনেকটা ভালো আছে। দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।


তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি বাংলাদেশের এই অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। যেমনি স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যাকে বাংলাদেশের স্বাধীনতাকে নসাৎ করতে চেয়েও ব্যার্থ হয়েছিলো। তেমনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকেও তারা থামাতে পারবে না। বাংলাদেশ অচিরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠালাভ করবে।


সুজিত রায় নন্দী আরো বলেন, করোনার এই পরিস্থিতি মোকাবেলায় দলমতের উর্ধে এসে আমাদের সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশনা প্রদান করেছেন। তবে আমার নিজর সুরক্ষা নিজেদে দিতে হবে। আমার পরিবারের সুরক্ষা, প্রতিবেশির সুরক্ষা এবং দেশের সুরক্ষায় আমাদের ভূমিকা রয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।


এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মিঠু, জেলা আওয়ামীলীগের নেতা অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভুইয়া, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা জাহাঙ্গীর হোসেন নয়ন, জেলা কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ