শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দুর্বৃত্তদের হামলায় স্বামীর পর স্ত্রীও মারা গেলেন

বিশেষ প্রতিনিধি / ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত নুরুল আমিনের স্ত্রী মারা গেছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের ছেলে জাকারিয়া বাবু তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার নাওড়ায় এলাকায় আমিন বাড়ি থেকে সাবেক সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী কামরুন্নাহারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেকে সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সহযোগিতায় শুক্রবার কামরুন্নাহারকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে শনিবার বিকালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া বাদী হয়ে শাহরাস্তি থানার মামলা দায়ের করেন। পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ