শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

দুবাই থেকে আসা বিমানযাত্রীর কাছে মিলল ১৩০ সোনার বার

দর্পণ রিপোর্ট / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ সোনার বারসহ দুবাই থেকে আসা বিমানযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার রাত ১১টার দিকে লুৎফর রহমান নামে দুবাই ফেরত ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ সময় তারা যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদ মামলাটি তদন্ত করছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বার পাওয়া যায়।

আটক লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। উদ্ধার সোনার ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ