রোববার (১৫ আগস্ট) রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মতলব পৌর আওয়ামী লীগের আয়োজনে দলের অসহায় ও দুঃস্থ কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
এসময় দলীয় নেতাকর্মী এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,পৌরসভার প্রায় ৫ শতাধিক নেতাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।







