শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দিল্লিতে মোমেন-জয়শঙ্কর বৈঠক স্থগিত

দর্পণ ডেস্ক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। 

শনিবার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে গেছেন। সেখানে পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। তবে আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর। কারণ দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। কিন্তু দিল্লির সেই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে।

এ নিয়ে মোমেন বলেন, “আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এ সময় নানান বিষয়ে আলোচনা হয়েছে। তাই আমরা মনে করি যে, পূর্ব নির্ধারিত সোমবারের (৩০ মে) বৈঠকটি পিছিয়ে দিতে পারি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ