শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দাম বাড়ল এলপিজির

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১২ কেজি পর্যায়ে ৫১ টাকা বেড়েছে। আর কেজি প্রতি বেড়েছে ৪ টাকা ২৫ পয়সা।
২ নভেম্বর (বুধবার) থেকে নতুন দাম কার্যকর হবে।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন এ দাম ঘোষণা করে।

মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ