শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে? হতে পারে কিডনির সমস্যা!

হেলথ ডেস্ক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বিশেষজ্ঞদের মতে, ত্বকের নানা লক্ষণ দেখলেই বোঝা যায় শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা। ঠিক তেমনই, কিডনিতে কোনও সমস্যা হলে তার লক্ষণও ফুটে ওঠে ত্বকে। কিডনির কাজ হল রক্ত থেকে সমস্ত টক্সিন এবং বর্জ্য অপসারণ করা। দেহের বর্জ্য পদার্থ পরিশুদ্ধ করার পাশাপাশি, শরীরে খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে কিডনি। কিন্তু অনেক সময় কিডনি রোগের উপসর্গগুলো এতটাই মৃদু হয় যে, অসুখ গভীর না হলে বুঝে ওঠা যায় না। তবে কিডনি রোগের কিছু লক্ষণ ফুটে উঠতে পারে ত্বকেও।

আসুন জেনে নেওয়া যাক, ত্বকের কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি কিডনির সমস্যায় আক্রান্ত…

ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যাওয়া

শুষ্ক, রুক্ষ ত্বক কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কারণ কিডনি সঠিক ভাবে কাজ না করার ফলে ত্বকের ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যেতে পারে। ফলে টক্সিন জমে থেকে ত্বক শুকিয়ে যায়।

পিগমেন্টেশন 

ত্বকের অতিরিক্ত দাগছোপ বা পিগমেন্টেশন কিডনির সমস্যার অন্যতম লক্ষণ হতে পারে। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত ​​পরিষ্কার হয় না। যে কারণে ত্বকে দাগছোপ বা পিগমেন্টেশন এবং হলদেটে ছোপও দেখা দেয়।

ক্রমাগত চুলকানি 

কিডনির সমস্যা থাকলে ত্বকে র‌্যাশ, লালচেভাব এবং চুলকানির মতো সমস্যা হতে পারে। রাতের বেলা চুলকানির সমস্যা আরও বাড়ে। ফলে ত্বকে আঁচড়ের দাগ পড়ে যায়।

ত্বকের রঙের পরিবর্তন 

সঠিক ভাবে রক্ত পরিশ্রুত না হওয়ার কারণে ত্বকে টক্সিন জমা হয় এবং ত্বকের রঙের পরিবর্তন হয়। ত্বকের রঙ ধূসর অথবা হলদেটে হতে পারে, আবার অনেক সময় ত্বকে কালো বা সাদা দাগছোপও পড়তে পারে।

সূত্র: বোল্ডস্কাই


এই ক্যাটাগরির আরো সংবাদ