শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

তেলের রিজার্ভ ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জে একটি ফিলিং স্টেশনের তেলের রিজার্ভ ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার হাসাড়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফিলিং স্টেশনটি বন্ধ করে গা ঢাকা দিয়েছে সবাই। এ খবর পেয়ে রোববার রাত ৯ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২ টার দিকে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। এ সময় ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

মরদেহ উদ্ধার হলেও এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে, ফিলিং স্টেশনে কাজ করা ৩ শিশুর মধ্যে একজনের মরদেহ হতে পারে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। উদ্ধার অভিযানের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণে ফায়ার সার্ভিসের কর্মী মো. রাসেল (২২) নামের একজন দ্বগ্ধসহ ৪ জন আহত হয়েছে। তিনি জানান, আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জানান, উদ্ধার তৎপরতা শুরুর পর থেকে তিনি বিস্তারিত খোঁজ খবর রাখছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতাসহ ঘটনার তদন্ত চালাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ