শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বেড়ে চলেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর ঠাণ্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু শৈতপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় দুর্ভোগে পঞ্চগড়ের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার পারদ কমছে শীতের শুরু থেকেই। গেলো ৪ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগামীতে আরও তাপমাত্রা হ্রাস পেতে পারে।

স্থানীয়রা জানান, তীব্র  ঠাণ্ডায় হাত-পা কুকড়ে আসছে। কাজে বের হতে না পারায় অর্থকষ্টে পড়েছেন তারা।

সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। ‘উনু বর্ষায় দুনো শীত’ প্রবাদ বাক্যের ধারাবাহিকতায় এবার বন্যার পানি কম হওয়ায় শীতের মাত্রা এ অঞ্চলে বাড়বে বলছে স্থানীয়রা। সকালে রাস্তায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। দুভোর্গে পড়েছে তৃণমূলের সাধারণ মানুষ। কুয়াশা থাকায় গাড়ি চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে।

শীতে ও ঘন কুয়াশায় বিপর্যস্থ চুয়াডাঙ্গার মানুষ। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নিম্নআয়ের মানুষ ও দিনমজুরা দারুন কষ্টে আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে সরকারি পর্যায়ে ১৭ হাজার ৬৫০ পিস কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষতি হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ