শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

তৃতীয়বারের মতো রাজশাহীর মেয়র হলেন লিটন

রাজশাহী প্রতিনিধি / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

রাজশাহী সিটি করপোরেশনের ষষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এনিয়ে তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

এবার সিটি করপোরেশন নির্বাচনে এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। যদিও দলটি নির্বাচনের আগেই বয়কট করেছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন বুধবার (২১ জুন) রাত ৯টার দিকে খায়রুজ্জামান লিটনকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন।রাজশাহীর ৩০টি ওয়ার্ডে মোট ১৫৫ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুয়ায়ী অপর দুই মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙল প্রতীক) পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপফুল প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।

এর আগে বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন আরও জানান, রাজশাহী সিটিতে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ছয় জন।

এদিকে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দে ফেটে পড়েন। মহানগরীর রানীবাজারে থাকা আওয়ামী লীগ নেতারা খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিজয় উল্লাস করেন। এ উৎসব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও। দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত মেয়র লিটনকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান।

এর আগে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী লিটন তালা প্রতীকে ৯৮ হাজার ৩৬০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সমর্থিত মোসাদ্দেক হেসেন বুলবুল বাঘ প্রতীকে পেয়েছিলেন ৭৪ হাজার ৫৫০ ভোট। সেবার ভোট পড়ার হার ছিল ৮১ দশমিক ৬১ শতাংশ।

২০১৩ সালে ১৮ দলীয় জোটের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল ৪৭ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করেন। ওই বছর ভোট পড়েছিল ৭৬ দশমিক শূন্য ৯ শতাংশ।

এরপর সর্বশেষ ২০১৮ সালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছিলেন এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৭৭ হাজার ৭০০ ভোট। ২০১৮ সালে ভোট পড়েছিল ৭৮ দশমিক ৮৬ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ