শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

তৃণমূলের নেতা-কর্মীরাই আমাদের ওয়ারিশ: খোকন সাহা

নারায়নগঞ্জ প্রতিনিধি / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, এতদিনের রাজনীতিতে আমিও আমার পরিবারের কাউকে রাজনীতিতে আনি নাই, আনোয়ার ভাইও তার পরিবারের কাউকে আনে নাই। রাজনীতিতে আমাদের কোন ওয়ারিশ নাই। তাই আমি মনে করি, এই মহানগর এলাকার তৃণমুলের নেতা-কর্মীরাই আমাদের ওয়ারিশ।

রোববার (৮ জানুয়ারি) ২নং গেই এলাকায় অবস্থিত দলিও কার্যালয়ে আয়োজিত মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গুলো আগামী ১ মাসের মধ্যে সম্পুর্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

খোকন সাহা বলেন, আনোয়ার ভাই যে বক্তব্য দিছে, ওই বক্তব্যই আমার বক্তব্য। আমরা আনোয়ার ভাইয়ের বক্তব্যর সাথে একমত পোষন করছি। ২০০১ এর পরে বা তারও আগে দলের জন্য যারা নিবেদিত প্রান ছিলো কমিটি গুলো গঠনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেয়া হবে।

এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, সহ সভাপতি মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলি খোকন, নাজমুল আলম সজলসহ অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ