শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবন উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট চাভু। অনুষ্ঠানে অংশ নিতে তুরস্কে গেছেন এ কে আব্দুল মোমেন। তিনি রোববার সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

১৫ সেপ্টেম্বর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকট, ডি-৮ শীর্ষ সম্মেলন, বাণিজ্য ও বিনিয়োগের নানা বিষয় আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আঙ্কারায় ৪৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের নির্মাণের কাজ শেষ হয়েছে গত ৩ সেপ্টেম্বর। কমপ্লেক্সে আছে— চ্যান্সেরি ভবন, ‘বিজয় ১৯৭১’ নামে ২২৯ আসনের হাইটেক মিলনায়তন, স্বয়ংক্রিয় যান্ত্রিক ও বৈদ্যুতিক সিস্টেম, মসজিদ, জিমনেশিয়াম, বাংলাদেশি পণ্য প্রদর্শন কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বই ও পাঠাগার প্রভৃতি। বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি এবং শহীদ মিনারও থাকবে নবনির্মিত এই কমপ্লেক্সে।

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফরের সময় উভয় দেশের মধ্যে নিজ নিজ রাজধানীর কূটনৈতিক এলাকার প্লট হস্তান্তর করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ