শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তুরস্কের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তুরস্কের রাষ্ট্রদূতকে  প্রতিমন্ত্রী  বলেন, তুরস্কের জনগণ বাংলাদেশ সম্পর্কে আগ্রহী ও উৎসুক। সেজন্য আমরা পারস্পরিক সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করতে চাই।  তুরস্কে ‘ইউনুস এম্রে’ (Yunus Emre) নামে সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে যা  সারাবিশ্বে তুরস্কের সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে।

মুস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে তুরস্কের টিভি সিরিজ খুবই জনপ্রিয়। সেজন্য কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি তুরস্কের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বাংলাদেশে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজনের প্রস্তাব করেন।

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় তুরস্কের ২০টি পরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তুরস্ক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য-১) ফাহিমুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ও সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার।


এই ক্যাটাগরির আরো সংবাদ