শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

তিতাস নদীতে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধান বোঝাই করা নৌকা ডুবির ৮ ঘন্টা পর নিখোঁজ শ্রমিক বিল্লালের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধান বোঝাই করা নৌকাটি ডুবে যায়।

নিহত শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুইজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি নদীর তীরে সাতার কেটে উঠে পড়েন। এসময় বিল্লাল নামের আরেক ধান কাটার শ্রমিক নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে নদীতে অভিযান চালায়। পরে কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ