শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় তাহেরী ভক্তদের হামলায় ৬ পুলিশ আহত হন; ভাঙচুর করা হয়েছে তাদের তিনটি গাড়ি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছয় ভক্তকে গ্রেপ্তার করে। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলাম পুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, নাজিরাবাড়িতে অনুমতি ছাড়া একটি ওয়াজ মাহফিলে তাহেরী অংশ নিচ্ছেন বলে তাদের কাছে তথ্য ছিল। গত শুক্রবার আখাউড়া থানা পুলিশের ওপর হামলার একটি মামলার প্রধান আসামি তাহেরী। তাকে গ্রেপ্তারে পুলিশ ঘটনাস্থলে গেলে তাহেরী পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় ভক্তরা পুলিশের ওপর আক্রমণ করে। এই ফাঁকে তাহেরী ওই বাড়ির পেছনে দিয়ে বিলের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যান। হামলায় বিজয়নগর থানার এসআই ফারুকসহ ৬ পুলিশ আহত হয়েছেন। আর পুলিশ তাহেরীর ৬ ভক্তকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০/২৫০ জনকে আসামি করে নিয়মিত মামলা করা করেছে। প্রেপ্তার ছয় আসামিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে ওয়াজ মাহফিল করতে যান তাহেরী। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাহেরী ভক্তদের হামলায় এক এসআইয়ের মাথা ফেটে যায় । এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে পুলিশের পক্ষ থেকে  গত শনিবার মামলা  করে আখাউড়া থানা পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ