শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রান্সের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দর্পণ ডেস্ক / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ হাইটেক পার্কসহ বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিযয়েছেন।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সু রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রপ্রধান মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি বলেন ফ্রান্স বাংলাদেশের রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য গন্তব্যস্থল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি হামিদ এ সুযোগ কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

করোনার টিকা সংগ্রহে সহযোগিতা প্রদান এবং কোভ্যাক্স এর মাধ্যমে ২০ লাখ টীকা উপহার দেওয়ায় ফ্রান্সের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ