শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

দর্পণ ডেস্ক / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

বুধবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। পরে রিলিফ ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে আরেকটি ইঞ্জিন সংযুক্ত করলে পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মির্জা মো. মূসা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। পথে ত্রিশালের আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর আবারও ট্রেন চলাচল শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ