শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে রোগীর ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

নিউজ ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ২৮ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী জটিলতায় তিনি এক সপ্তাহ আগে এখানে ভর্তি হয়েছেন।

আজ সোমবার রাতে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

নাজমুল হক বলেন, ‘এক সপ্তাহ আগে ওই ব্যক্তি যেমন ছিলেন, এখন তার চেয়ে সুস্থ আছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন। তাঁর মাথা ব্যথা, সাইনোসাইটিস এবং ডান চোখে দেখতে সমস্যা হচ্ছিল। ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন সন্দেহ করার পর নাক কান গলা বিভাগের সহযোগিতায় তাঁর সাইনাস অপারেশন করা হয়েছে।’

‘রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। মানে তিনটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। অস্ত্রোপচারের পর রোগী অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসে নিচ্ছেন’, যোগ করেন ঢামেক পরিচালক।

নাজমুল হক বলেন, এই রোগীর গ্রামের বাড়ি খুলনায়। মূলত করোনা থেকে সেরে ওঠার পরে তাঁর কিছু উপসর্গ দেখা দেয়। মাথা ব্যথা, ডান চোখে সমস্যা, সাইনোসাইটিস এবং মুখের এক পাশে ফুলে যাওয়া এবং নাক দিয়ে ঠিকমতো বাতাস নিতে পারছিলেন না। তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন এবং যথাযথ চিকিৎসা নিচ্ছেন। তিনি সেরে উঠবেন দ্রুতই। তবে তাঁর আরও বেশ কিছুদিন চিকিৎসা নিতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ