শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়নের দাবি

ইকবাল হোসেন / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন ও ভূয়াপুর-টাঙ্গাইল রুটে রেলের বাইপাস নির্মাণসহ সারাদেশে রেলের যাত্রীসেবার মানবৃদ্ধির দাবিতে রেল অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত বিশেষ ট্রেনে এই রেল অভিযাত্রা আয়োজন করা হয়।

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদসহ কয়েকটি সংগঠন এই রেল অভিযাত্রার আয়োজন করে। বিশেষ ট্রেনে করে ঢাকা থেকে রেল অভিযাত্রা শেষে জামালপুর স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে বক্তব্য রাখেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জামালপুর শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কমিশন জামালপুর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে রেলওয়েকে প্রধান পরিবহনে পরিণত করতে পারলে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি, কম সময়ে ও কম খরচে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, ভূয়াপুর-টাঙ্গাইল রুটে রেলের বাইপাস নির্মাণসহ সারাদেশে রেলের যাত্রীসেবার মানবৃদ্ধির দাবি জানান তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ