শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকা কলেজের হল খুলছে ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

ঢাকা কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খুলছে আগামী ২৪ অক্টোবর। শনিবার (১৬ অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং ছাত্রাবাস কমিটির আহ্বায়ক ও উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা আগামী ২৪ অক্টোবর বিকেল ৪টা থেকে হলে উঠতে পারবে। তবে এক্ষেত্রে হলে উঠতে হলে মানতে হবে কলেজ প্রশাসন কর্তৃক আরোপকৃত বেশকিছু নির্দেশনা।
মানতে হবে যেসব নির্দেশনা-

১. ছাত্রাবাসে উঠার পর অবস্থানকারী অনার্স-মাস্টার্স শ্রেণির ছাত্রদের তাদের স্ব-স্ব ছাত্রাবাস কর্তৃপক্ষের দেয়া ছাত্রাবাসের ফরম পূরণ করে স্ব স্ব বিভাগের যাচাইসহ ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে আগামী ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

২. আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিভিন্ন ছাত্রাবাসের নিয়মিত আবাসিক ছাত্রদের ছাত্রাবাসের ২০২১-২২ অর্থবছরের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

৩. মাউশি অধিদফতরের কোভিড-১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় জারিকৃত সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৪. কোন ছাত্রাবাসে কোভিড-১৯, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে সংশ্লিষ্ট রুম/ব্লক/ফ্লোর/ ছাত্রাবাস বন্ধ করে দেয়া হবে এবং সংশ্লিষ্ট আবাসিক ছাত্ররা তাৎক্ষণিক ছাত্রাবাস ছেড়ে দিতে বাধ্য থাকবে।

তবে করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত হলে আবারো ছাত্ররা হল ত্যাগ করতে বাধ্য থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ