শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে ৫ দিনের বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আবারও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই ট্রেন চলবে। শুক্রবার কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেন ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। পথে চট্টগ্রামে ২০ মিনিট যাত্রাবিরতি দেবে ট্রেনটি। পরদিন দুপুর ১টা ৪০ মিনিটে ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়। একইভাবে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এই ট্রেন। যেটি ২৫, ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যাবে।

গোলাম রব্বানী বলেন, মোট ১৮টি কোচের বিশেষ এই ট্রেনে আসনসংখ্যা ৬৩৪। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে কক্সবাজার যাতায়াত ও ভ্রমণকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করবে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চার দিনের বিশেষ ট্রেন চালানো হয়। ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছিল এই বিশেষ ট্রেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ