শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ঢাকায় সৌদির পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। 

সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন সাউদ।

দীর্ঘ ছয় বছর পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই বাংলাদেশ সফর। এর আগে ২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের বাংলাদেশ সফর করেছিলেন। তাই সাউদের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা।

এ সফরে বুধবার সকালে প্রথম ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দেবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।  বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। এ ছাড়া একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জানা গেছে, বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সাউদ।

এ ছাড়া ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বুধবার বিকালেই সৌদি ফিরবেন সাউদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ