শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ঢাকায় লরিচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ঢাকা ব্যুরো / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বিমানবন্দর এলাকায় লরিচাপায় লিমন নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সে গ্রিন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসাদ শেখ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ৩-৪টার মধ্যে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি লিমনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

এসআই আসাদ শেখ আরও বলেন, “দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে যায়। তবে লরিটি জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। চালককে আটকের চেষ্টা চলছে।”

নিহত লিমনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা গ্রামে। তিনি পরিবারের সঙ্গে কাওলা এলাকায় থাকতেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ